জাতীয়
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৩ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং অভিযানে দুইটি মিষ্টান্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে। এ সময় ভিন্ন ভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বুধবার ০৩ জুন ২০২৬ ইং তারিখে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অমিত সুইটমিটে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং উৎপাদিত মিষ্টি উন্মুক্তভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্যামল কীর্ত্তনিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।একই অভিযানে প্রীতি মিষ্টান্ন ভান্ডারে দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। এ কারণে দোকানটির মালিক রতন কীর্ত্তনিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71