জাতীয়
২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
১৭ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও সেবাখাতের অগ্রগতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, পাবনার উপ-পরিচালক জনাব মোঃ আব্দুর রাজ্জাক।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব উম্মে তাবাসসুম, পাবনা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71