En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

মধ্যনগরে এমপি কামরুলের অর্থায়নে বাঁশের ঝুলন্ত ব্রিজ উদ্বোধন

প্রতিবেদক: শফিকুল ইসলাম শফিক |

১৮ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাইটাকোনা গ্রামের নদীতে নির্মিত বাঁশের ঝুলন্ত ব্রিজের উদ্বোধন সম্পন্ন হয়েছে।সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের অর্থায়নে ব্রিজটি বরাদ্দ করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে নির্মিত এই ব্রিজটি আজ ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।মুক্তার হোসেন বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজটি। এমপি মহোদয়ের সহযোগিতায় কাজটি বাস্তবায়ন হওয়ায় জনগণের চলাচল সহজ হবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।আব্দুস সালাম বলেন,এই ব্রিজের মাধ্যমে কাইটাকোনা গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হলো। জনকল্যাণমূলক এমন কাজ অব্যাহত থাকলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।উদ্বোধনের পর স্থানীয়রা জানান, ব্রিজটি চালু হওয়ায় কাইটাকোনা গ্রামের মানুষের নদী পারাপার সহজ হবে এবং শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে।এলাকাবাসী এ উদ্যোগের জন্য সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71