En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক: আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও |

১৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় 'জিংক গম ও জিংক ধান' শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুন) সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন তপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং কৃষিবিদ মোঃ শেখ শরিফুল ইসলাম।শতাধিক স্টুডেন্টদের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তারা তাঁদের বক্তব্যে মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত ছাত্র ছাত্রীদের প্রতি জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এবং অনুষ্ঠানের আলোচিত মেসেজ গুলি তাদের নিজ নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির এবং মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71