En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান

প্রতিবেদক: ছাতক |

১৮ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে মাওলানা আবদুল আজিজ (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা হলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা, ইতালি প্রবাসী, শিক্ষানুরাগী, লেখক ও সাহিত্যিক মাওলানা শামীম আহমদের অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, মাস্টার আবদুল বাছিতের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আবদুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা, ইতালি প্রবাসী, লেখক ও সাহিত্যিক মাওলানা শামীম আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুরব্বী আবদুস ছোবহান, যুক্তরাজ্য প্রবাসী জাহেদুল হক সুয়েব, শিক্ষাবিদ মাওলানা সাইদুর রহমান লিটন, মুরুব্বি আরশ আলী, সমুজ আলী, ক্বারী ফয়সাল আহমদ, সৌদি প্রবাসী হাফিজ আলী, সমাজসেবী ও রাজনীতিবীদ নজির আহমদ, ব্যবসায়ী আবদুর রহমান, শফিকুল ইসলাম, রাজনীতিবীদ আবদুল মমিন, ব্যবসায়ী তাজ উদ্দিন, রজব উদ্দিন, সমাজসেবী দেলোয়ার হোসেন ও ইকবাল আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে সাহিত্যিক মাওলানা শামীম আহমদকে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ রং করার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এদিকে, সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী জাহেদুল হক সুয়েবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মাওলানা আবদুল আজিজ (রহ.) ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ১৮জন শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি হিসেবে প্রতিজনকে সনদ, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী মাহমুদুল হাসান নকিব এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ফারিয়া হাফিজ মিম।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71