logo

জাতীয়

শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন
প্রতিবেদক: মোঃ কামাল হোসেন প্রধান, জেলা নরসিংদী |

০৬ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত হয়েছে।

অদ্য ৬ জুলাই ২০২৬ ইং সোমবার বিকেলে শিবপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করার পর উপজেলা পরিষদের হলরুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিআরডিবির সুবিধাভোগী সদস্যগণ। আলোচনা শেষে ক্ষুদ্রঋণ এর চেক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুভর্তি পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামের দুইজন ও বাড়ৈআলগী গ্রামের একজন সহ মোট ৩ জন গরু ব্যবসায়ী এবং ৮ টি গরু নিহত হয়েছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71