সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71জাতীয়
বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমানের মানবিক উদ্যোগ১১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডের মনু নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী পরিবারের হাতে ভাত, ডাল ও মোরগের মাংস পৌঁছে দেন।খাদ্য বিতরণকালে মনোয়ার আহমেদ রহমান বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সংকটে দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।
তিনি জানান, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমানের নির্দেশনায় এই ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জারাদিশ খান, বিএনপি নেতা কমরু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, মাহিন খান লিটু, মাহফুজুর রহমান মফিজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুলেমান মিয়া, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আফছর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিদ আহমদ, ফুয়াদ আহমদ, জামিল আহমেদ, আল-আমিন, গোবিন্দ সরকার, কেশব ধর, কানন দাশ, রাজন পাল, আলম মিয়া, কাদির মিয়া, জহির ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুন্না মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে বিশেষ করে মনু নদীর তীরবর্তী ১ ও ৬ নম্বর ওয়ার্ডের বহু পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ বন্যার্ত মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা মনোয়ার আহমেদ রহমানের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দুর্যোগকালীন সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি