logo

জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি এলাকায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে

১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি// প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। বিগত নির্বাচনে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এসময় প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকান্ডে জড়িয়ে না পরে।

নান্দাইলে কোন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী, জুয়ারি ও অত্যাচারীদের স্থান হবে না। আমি আপনাদের ভোটে নির্বাচিত হবার পর আমার ওয়াদা অনুযায়ী নান্দাইলে চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয়েছে এবং একের পর এক উন্নয়ন কাজ করা হচ্ছে। নান্দাইলের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ও মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। যা অচিরেই আপনাদের মাঝে দৃশ্যমান হবে। এছাড়াও নান্দাইল উপজেলা সহ পৌর সভাকে একটি আধুনিক মডেল শহর হিসাবে শান্তির নীড়ে পরিনত করা হবে। তিনি শনিবার (১১ জুলাই)বিকালে নান্দাইল পৌর বিএনপির উদ্যোগে সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে পৌর বিএনপির কর্মী সমাবেশে একথা বলেন। নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যানে রাজনীতি করে আসছে। বিগত ১৭টি বছর মামলা-হামলা, গুম মোকাবেলা করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। উক্ত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সহ প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত কর্মী সমাবেশে পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে যোগদান করেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71