logo

জাতীয়

মাদারীপুরে সৌদিপ্রবাসী যুবকের স্ত্রী বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রতিবেদক: মাদারীপুর |

০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

মাদারীপুরে সৌদিপ্রবাসী এক যুবকের স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যুবকের বোন। মঙ্গলবার (৭জুলাই) সকালে মাদারীপুর শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শিল্পী বেগম।লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ জুন মাদারীপুর সদর উপজেলার চোকদার এলাকার বাসিন্দা বেলাল হাওলাদারের ছেলে সৌদিপ্রবাসী ফজলে রাব্বির সঙ্গে পাশ্ববর্তী ঝিকরহাটি এলাকার আমজাদ হোসেনের মেয়ে আনিসার বিয়ে হয়। বিয়ের পরপরই তার ভাই জানতে পারেন, আনিসার সঙ্গে সনাতন ধর্মাবলম্বী আপন ঘোষ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

পরবর্তীতে তিনি আরও জানতে পারেন, আনিসা ইয়াবা ও গাঁজা সেবনে আসক্ত। গত ২ জুলাই আনিসার ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয় বলেও দাবি করেন তিনি।শিল্পী বেগমের অভিযোগ, এসব বিষয় দুই পরিবারের মধ্যে জানাজানি হলে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের উপস্থিতিতে সালিশের আয়োজন করা হলেও আনিসার মামা শাহীন ঢালীর প্ররোচনায় আনিসা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান।তিনি আরও বলেন, গত ৫ জুলাই আনিসা স্বামীর বিরুদ্ধে মারধর ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি হন এবং পরে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন শিল্পী বেগম।সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমার ভাই ও আমাদের পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ভাইয়ের প্রবাসে ফিরে যাওয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।উল্লেখ্য, এ বিষয়ে আনিসা বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71