জাতীয়
হালুয়াঘাটে বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ,আটক -১০৭ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
মৎস্য সম্পদের সুরক্ষা এবং নদী-খাল রক্ষায় ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার ধারা বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে সুজন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে, আটককৃত সুজন কয়রাটি গ্রামের হয়রত আলী ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান,উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৮,হাজার মিটার চায়না দুয়ারি জাল এবং ১৫,হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। জব্দ করার পর উপজেলা চত্বরে জনসম্মুখে জালগুলো ধ্বংস করা হয়েছে।আটককৃত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের কারাদন্ড প্রদান করা হযেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, নদী-খালে অবৈধ জালের ব্যবহার মৎস্য সম্পদের জীববৈচিত্র্য ধ্বংস করছে, যার ফলে স্বাভাবিক মাছ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। আটককৃত সুজন মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71