জেলার খবর
নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি, প্রস্তাব পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
দেশের অন্যতম বৃহৎ কৃষি পণ্য উৎপাদনকারী জেলা নওগাঁয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছে জাতীয় সংসদে। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম (ধলু) এ দাবি উত্থাপন করলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এমপি জাহিদুল ইসলাম বলেন, কৃষিনির্ভর নওগাঁ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। জবাবে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেন।
একই অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ সমপরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। আগামী পাঁচ বছরে তা ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া কমাতে এ অর্থ ব্যয় করা হবে।সরকারি তথ্য অনুযায়ী, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ৪ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (এলএআইএসই) প্রকল্পে শিক্ষক প্রশিক্ষণের জন্য ৮১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩ লাখ ৪৭ হাজারের বেশি শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৪০ দশমিক ৯ কোটি টাকা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে ১ হাজার ৬০০ কোটি টাকা এবং মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি ও মেধাবৃত্তির জন্য ৫ হাজার ৫৩৪ দশমিক ৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।সরকারের আশা, শিক্ষা খাতে বাড়তি বিনিয়োগের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71