জেলার খবর
সুনামগঞ্জে ভারী বর্ষণ:২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড০৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
টানা বৃষ্টিতে বিপর্যস্ত সুনামগঞ্জ। গত ৭ জুলাই রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জেলার সবকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টি* হয়েছে, যা এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ।পাউবোর বৃহস্পতিবার সকাল ৯টার রিপোর্ট অনুযায়ী, জেলার সবগুলো পর্যবেক্ষণ পয়েন্টের পানি বাড়লেও এখনো কোনো স্থানে আনুষ্ঠানিকভাবে বিপদসীমা ছাড়ায়নি। তবে দিরাইয়ের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১ সেমি ওপর দিয়ে* বইছে।
সুনামগঞ্জ ষোলঘর পয়েন্টে* সুরমার পানি বিপদসীমার ৬০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিনে পানি বেড়েছে ৫১ সেমি ছাতক পয়েন্টে* সুরমার পানি বিপদসীমার ৫৩ সেমি নিচে। ২৪ ঘণ্টায় বৃদ্ধি ৪৪ সেমি।বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলায়* ২৪ ঘণ্টায় ১৩ সেমি পানি বাড়লেও এখনো বিপদসীমার ৩৫ সেমি নিচে রয়েছে।এদিকে তাহিরপুরের লাউড়েরগড়ে* ১২৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জ-তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা অংশের প্রায় ১২০ মিটার এলাকা পানিতে তলিয়ে* যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।টানা দুই দিনের বৃষ্টিতে শহরের নিচু এলাকা ও রাস্তায় পানি জমেছে। উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টি একইভাবে চলতে থাকলে আগামী ১-২ দিনের মধ্যে জেলার কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।পাউবোর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক* বলেন, "গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। এটি এ বছরের সর্বোচ্চ। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নদী তীর ও হাওর এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।"
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71