জেলার খবর
মনোহরগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল কোম্পানীগঞ্জে উদ্ধার,গ্রেফতার ১০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
কুমিল্লার মনোহরগঞ্জে বসতবাড়ি থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ জুলাই দিবাগত রাতে মনোহরগঞ্জ থানার ঝলম দক্ষিণ ইউনিয়নের কেশতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা শামীম আলম সৈকতের বসতবাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা সিঁড়ির কক্ষ থেকে তার ব্যবহৃত Suzuki Monotone 155 CC মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।মামলার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. সুদীপ্ত শাহীনের নেতৃত্বে এএসআই (নিঃ) মোছলেহ উদ্দিনসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।অভিযানে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরপারবতী ইউনিয়নের চরপারবতী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. ইমরাজ খান পিন্টু (৪২)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ৮ জুলাই রাতে তার নিজ বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, এ চুরির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71