জেলার খবর
যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্ব:নকলায় চলন্ত বাসে মারামারির জেরে প্রাণহানি,বাস জব্দ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল নিরপরাধ পথচারীর!বাস-সিএনজি চালকদের ঝগড়ার নির্মম বলি: নকলায় ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক নিহত-নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি চালকদের চলন্ত গাড়িতে মারামারির জেরে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির (৬০) উপজেলার গনপদ্দী ইউনিয়নের গজারিয়া এলাকার মৃত হুরমুজ আলীর ছেলে। তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার’-এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংধনু পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নকলা পুরাতন সিনেমা হল চত্বর থেকে যাত্রী ওঠায়। এতে স্থানীয় সিএনজি চালকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সিএনজি চালকরা জোরপূর্বক চলন্ত বাসে উঠে পড়েন এবং বাসের স্টাফদের সাথে তীব্র তর্ক-বিতর্কের পর মারামারিতে লিপ্ত হন। চলন্ত বাসের ভেতরে দুপক্ষের এই মারামারির কারণে একপর্যায়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে বাসটি সজোরে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নিজ কর্মস্থলের সামনে শেরপুর-ময়মনসিংহ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংধনু পরিবহনের বাসটি কাদিরকে চাপা দেয়।তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71