জেলার খবর
নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান১০ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ (শুক্রবার) তিনি এই আশ্রয়কেন্দ্রে যান এবং সেখানে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে খাবারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।পরিদর্শনকালে সাবেক এই মন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন।
তিনি তাদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।এ সময় সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।এছাড়াও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দুর্গত মানুষদের সাহস যোগান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71