logo

জাতীয়

দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে ঢাকা স্কাই ট্যুরিজমের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে
প্রতিবেদক: মামুনুর রশিদ, আরব আমিরাত |

১০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া সফরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন এবং শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক উদ্যোগের প্রত্যাশা করেছেন ঢাকা স্কাই ট্রাভেল এন্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান।

রবিবার দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে ঢাকা স্কাই ট্যুরিজমের দ্বিতীয় শাখা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমিরাত সফর করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ঘুরে দাঁড়াবে।অনুষ্ঠানে ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শাহেদ আহমেদ রাসেল কেক কেটে ঢাকা স্কাই ট্যুরিজমের দ্বিতীয় শাখা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্কাই ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, কমিউনিটি নেতা শাহেদ আহমেদ রাসেল, ইলিয়াস সামির আলী, ফজলুর রহমান খান পাপ্পু, মোহাম্মদ ইউসুফ, শরীয়তুল্লাহ সবুজ, সুবর্ণাসহ সাংবাদিক, কমিউনিটি ব্যক্তি ও ব্যবসায়ীরা। এদিকে ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের দাবি লাখ লাখ প্রবাসী ভিসা জটিলতার অবসানের আশায় থাকলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এ অবস্থায় তারা বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং প্রধানমন্ত্রীর আমিরাত সফরের মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেয়া হলে প্রবাসীদের জন্য হয়তো সুখবর আসতে পারে। প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান ভিসা-সংক্রান্ত জটিলতার টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। এতে দেশটিতে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিদের অনিশ্চয়তা অনেকটাই কমবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71