জেলার খবর
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ,দুর্ভোগে পাটগাঁওয়ের শতাধিক পরিবার১১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাটগাঁও গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পীর মাঠ এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে গিয়ে আশপাশের শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, মাঠের ওপর দিয়েই গ্রামের অনেক মানুষের একমাত্র যাতায়াতের পথ।
কিন্তু কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেই পথ পানির নিচে চলে যায়। ফলে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।এক বাসিন্দা বলেন, “অল্প বৃষ্টিতেই মাঠ পানিতে ভরে যায়। তখন হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও স্থায়ী সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।স্থানীয় প্রবীণদের মতে, একসময় বিশ্বাস পীর মাঠ ছিল গ্রামের খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বিভিন্ন উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক আয়োজন এই মাঠকে ঘিরেই অনুষ্ঠিত হতো। কিন্তু অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি এখন অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে।পাটগাঁওবাসীর দাবি, দ্রুত মাঠ সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, যাতায়াতের রাস্তা উন্নয়ন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হলে বিশ্বাস পীর মাঠ আবারও গ্রামের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ফিরে আসবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71