logo

জেলার খবর

পাবনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃ/ত্যু
প্রতিবেদক: কলিট তালুকদার, পাবনা |

১১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎‎পাবনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে তুহিন খা (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ‎‎শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে নিহতের শ^শুর বাড়ির এলাকা পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ প‚র্বপাড়া লালগোলা এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন খাঁ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খাঁর ছেলে। শশুর আবতার হোসেন দুবাই প্রবাসী। ‎

নিহতের ভাই শামীম হোসেন জানান, ৫ থেকে ৬ দিন আগে পারিবারিক কলহের কারনে তুহিনের স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার (১০ জুলাই) রাতে তুহিন তার স্ত্রীর সাথে দেখা করতে শ^শুর বাড়ি যাই। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় এলাকার একটি ডোবায় তুহিনের মরদেহ পাওয়া গেছে। পুলিশের দাবি তুহিন মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছে। সে বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত ছিল।‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে খবর পায় নলদহ প‚র্বপাড়া লালগোলা এলাকার মসজিদের বারান্দার গ্রিলের সাথে এক যুবক আত্মহত্যা করেছে। সকালে পুলিশ গিয়ে মসজিদের বারান্দার কোন মরদেহ পায়নি। তবে মসজিদের পাশে একটি ডোবায় মরদেহটি পাওয়া গেছে। এটি হত্যা না আত্বহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের বড়ভাই এটা আত্বহত্যা মেনে নিতে নারাজ। তিনি বলেন কুহিনকে গলায় গামছা পেঁচানো ছিল। তাকে গালায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71