logo

জেলার খবর

বগুড়া,ডিও লেটার জমা দিতে গিয়ে সংঘর্ষ, ছু/রি/কা/ঘা/তে আহত ১

১২ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ধুনট উপজেলার বেড়ের বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে রেজাউল করিম নামে একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।জানা যায়, বেড়ের বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে মোছাঃ সুলতানা খাতুন-কে মনোনয়নের জন্য বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দি মুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে ডিও লেটার প্রদান করে।এদিকে, রেজাউল করিম সভাপতি পদে দায়িত্ব পাওয়ার দাবিতে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে ধুনট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান বের করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আলেক উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাকে সহযোগিতা করেন বলেও অভিযোগ ওঠে।অভিযোগে আরও বলা হয়েছে, ডিও লেটার জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে মনিবুর রহমানের ছেলে বার্মিজ নিয়ে রেজাউল করিমের ওপর হামলা চালায়। এতে বার্মিজ আঘাতে রেজাউল করিম আহত হন।আহত রেজাউল করিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।সেখান থেকে তাকে জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।তবে এ বিষয়ে অভিযুক্ত মনিবুর রহমান, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম বা তাদের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71