জেলার খবর
নান্দাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত১২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।শনিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুকসুদ আলীর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সহ প্রমুখ।বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71