logo

জেলার খবর

রসিকের ২০ কোটি টাকার প্রকল্পে বদলে যাবে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়ক
প্রতিবেদক: শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর জেলা |

১২ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎‎দীর্ঘ কয়েক বছর ধরে বড় বড় গর্ত ও খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি। সংস্কারের দাবিতে নগরবাসীর একাধিক আন্দোলন, এমনকি প্রতীকী জানাজা অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে শুরু হলো বহুল আলোচিত এ সড়কের সংস্কারকাজ।‎রোববার (১২ জুলাই) দুপুরে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন।‎সিটি করপোরেশন সূত্র জানায়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। প্রকল্পের আওতায় কার্পেটিং, আরসিসি সড়ক ও ড্রেন, ফুটপাতে টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই এমএস জেভি।

‎নগরীর অন্যতম ব্যস্ত এই সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান হবে। একই সঙ্গে তারা কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।‎‎উদ্বোধন শেষে রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে চলাচল অত্যন্ত দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছিল। দায়িত্ব গ্রহণের পর এটিকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।‎তিনি বলেন, এই সড়কটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ নগর সড়কে রূপান্তর করা হবে। আরসিসি ড্রেন, উন্নত ফুটপাত, ডিভাইডার, সেপারেটর এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে এটি নগরীর অন্যতম পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন সড়ক হবে। ভবিষ্যতে একই আদলে নগরীর অন্যান্য সড়কও উন্নয়ন করা হবে।‎তিনি আরও বলেন, রংপুরকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। কোভিড-১৯-পরবর্তী সময়ে নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।‎কাজের মানের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,গুণগত মান নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ মান বজায় রেখে কাজ শেষ করতে নিয়মিত তদারকি করা হবে।‎উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান ও আরিফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71