জেলার খবর
বিজিবির অভিযানে ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ আটক ১নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
যশোর-নড়াইল মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা মূল্যের একটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।আটককৃত ব্যক্তি মো. তাজুল ইসলাম (৩৩), পিতা—মো. মজিবুল হক, গ্রাম—বাসন্ডা, ডাকঘর—বেল্টা, থানা—নাঙ্গলকোট, জেলা—কুমিল্লার বাসিন্দা।এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71