logo

জেলার খবর

ফ্যানের সাথে ঝুলছিলো মা মেয়ের ম/র/দে/হ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ি থেকে মা এবং এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে নিজ বাড়ির ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিলো স্থানীয় রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৩১) এবং তাদের মেয়ে দশম শ্রেণিতে পড়ুয়া পল্লবী রানী (১৪)।

স্থানীয়রা জানান, দরজা ঘরের ভিতর থেকে আটকানো থাকায় একাধিকবার ডাকাডাকি করেও কোন সাড়া দিচ্ছিলেন না তারা। পরে জানালার ফাক দিয়ে তাদের ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন রিপেন চন্দ্র। এসময় স্থানীয়দের সহযোগীয় বাড়ির মালিক রিপেন দরজা ভেঙ্গে স্ত্রী এবং মেয়ের মরদেহ উদ্ধার করে। তবে, রহস্যজনক কারণে ঘটনার পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন স্বামী রিপেন চন্দ্র।খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অধীন আমবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে উদ্ধারের পর মরদেহ গুলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে বিষয়টি নিশ্চিত করে ওসি সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেই সাথে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71