logo

জেলার খবর

‎ই/য়া/বা সহ গ্রেপ্তারে উপজেলা বিএনপির সদস্য রুবেলকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছে জেলা বিএনপি।

‎রোববার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।‎চিঠিতে বলা হয়, সম্প্রতি ইয়াবাসহ পুলিশ কর্তৃক রুবেলের গ্রেপ্তারের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয়ভাবে সুপারিশ করা হয়েছে।‎উল্লেখ্য, গত ৯ জুলাই জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেল ও অপর একজনকে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71