logo

জেলার খবর

রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ,ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। মঙ্গলবার সিলেট রেঞ্জ পুলিশের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এছাড়াও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।একই সঙ্গে মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়।এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ এবং মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের আশা, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবে।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71