logo

জেলার খবর

ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে পৌরসভার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত্যুর আগে ফেসবুকে তার কষ্টদায়ক বিভিন্ন পোস্ট লক্ষ্য করা যায়। যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে ভাইরাল হয়েছে।

মৃত্যুর এক দিন আগে ফেসবুকে দেওয়া তার এক পোস্টে ছাত্রদল নেতা বিজয় লিখেছিলেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। ওই পোস্টের পর তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিজয়ের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো স্পষ্ট নয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71