জেলার খবর
এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্লী নিবাসে আলোচনা সভানিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জাতীয় পার্টি আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, 'পল্লীবন্ধু এরশাদ শুধু জাতীয় পার্টির নেতা নন, তিনি বাংলাদেশের উন্নয়ন ও পল্লীজনপদের রূপকার। তাঁর আদর্শ ও কর্মদর্শন ধারণ করে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে। দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার জায়গা হিসেবে জাতীয় পার্টিকে গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব বলেন, 'পল্লীবন্ধুর রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দর্শনই জাতীয় পার্টির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষ আজও তাঁর উন্নয়নমুখী রাজনীতিকে স্মরণ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণমানুষের কল্যাণে জাতীয় পার্টিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।'সভাপতির বক্তব্যে মোস্তফা বলেন, 'রংপুর পল্লীবন্ধুর রাজনৈতিক জন্মভূমি। তাঁর স্মৃতিকে ধারণ করে দলকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে হবে। পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, আনিছুর রহমান আনিস, জাহেদুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহসভাপতি শফিকুজ্জামান সোহেলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71