জেলার খবর

ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রংপুরে থানায় লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎‎জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওপর হামলা, অশোভন আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে রংপুর মহানগরের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক শিক্ষার্থী। অভিযোগে শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।‎বুধবার (১৫ জুলাই) এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের পক্ষে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. মাহদী হাসান অনিক রংপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ অভিযোগ দাখিল করেন।

‎‎অভিযোগপত্রে বলা হয়, গত ১৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। সে সময় শিক্ষামন্ত্রীর নির্দেশে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের প্ররোচনায় পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও অসদাচরণের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করা হয়।‎লিখিত অভিযোগে আরও বলা হয়, শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া তুলে ধরলেও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ঘটনায় অনেক শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।‎অভিযোগে নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) বাস্তবায়ন নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে দীর্ঘদিনেরঅনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে রয়েছেন এবং তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।‎‎মাহদী হাসান অনিক অভিযোগে বলেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার না হন, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।‎অভিযোগে আরও বলা হয়, দেশের শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের ন্যায্য দাবি উপস্থাপনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে হামলা বা হয়রানির শিকার হওয়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।এদিকে অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত হলেও এ বিষয়ে রংপুর কোতোয়ালী থানার কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অভিযোগের পর কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি