জেলার খবর
হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কো/পে পিতার মৃ/ত্যুনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ময়মনসিংহের হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় ঘাতক ছেলে ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ।নিহত মজিবুর রহমান উপজেলার ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। অভিযুক্ত ফারুক আহমেদ তার নিজ সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মজিবুর রহমান। এ সময় আকস্মিকভাবে তার ছেলে ফারুক আহমেদ ধারালো দা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপে মজিবুর রহমান গুরুতর জখম হন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে,প্রথমে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করলেও, এমন ভয়াবহ ঘটনা ঘটাবেন তা পরিবারের সদস্যরা কল্পনাও করতে পারেননি। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ফারুক আহমেদ পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার চরবাঙ্গালিয়া গ্রাম থেকে তাকে আটক করে।সহকারী পুলিশ সুপার আরও বলেন, "ঘটনার প্রকৃত কারণ এবং পেছনে কোনো পারিবারিক বিরোধ ছিল কি না, তা আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি