জেলার খবর

জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী এবং যৌথভাবে পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার, জামায়াত নেতা মোঃ শাহ আলম এবং দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাক্তার হারুনুর রশীদ।​অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী সৈয়দ মনছুর আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল, সহ-সেক্রেটারি আবু মূসা রাসেল এবং ছাতক পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমূখ।​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বলেন, শহীদদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি