জেলার খবর
ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আকনপাড়া থেকে রথযাত্রাটি শুরু হয়।বর্ণাঢ্য এই রথযাত্রাটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আকনপাড়া থেকে যাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী গৌর নিতাই ভজন কুটির মন্দির হয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির উত্তর খয়রাকুড়িতে এসে শেষ হয়। রথযাত্রাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রতিটি ধর্মের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত স্বাধীনভাবে ও উৎসবের সাথে পালন করে আসছেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মানুষের কল্যাণে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসুক, এটাই আমার প্রত্যাশা। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের অধিকার ও ধর্মীয় স্থাপনা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।এসময় সনাতন যুব সংঘ সভাপতি প্রভাকর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা সভাপতি বাবু দেবতোষ সরকার,সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাবু দিপেন্দ্র সরকার সজল, সাধারণ সম্পাদক, বাবু সুভাষ চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা সভাপতি, সনাতন যুব সংঘ ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হালুয়াঘাট বাবু সমীর কুমার সরকার,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সনাতন যুব সংঘ বাবু বিশ্বজিৎ পাল রিংকু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,সঞ্জয় কুমার সরকার,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নাদিম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সাবেক ছাত্রদলের সভাপতি নুরুল আলম প্রমূখ্য-উদ্বোধক সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মন্টি রানী সরকার।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ জুলাই (৭ শ্রাবণ) শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন রথযাত্রাটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির উত্তর খয়রাকুড়ি থেকে শুরু হয়ে পুনরায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আকনপাড়ায় এসে সমাপ্ত হবে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি