জেলার খবর

শরণখোলায় কৃষি কার্ড বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় কৃষি কার্ড বিতরণের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নে ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডে কৃষি কার্ড বিতরণের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

শরণখোলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোস্তফা মশিউল আলম এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ২ নং খোন্তাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাঁন মতিয়ার রহমান। অনুষ্ঠানের সভাপতি শরণখোলা উপজেলার উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার শুভেচ্ছা বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগ যার ফলে ডিজিটাল উদ্যোগের ফলে কৃষিক্ষাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব কমবে এবং কৃষকরা তাদের প্রাপ্য সুবিধা সহজে লাভ করবেন। এই কার্যক্রম কেবল শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে এই কার্যক্রমের আওতায় আসবে। অনুষ্ঠানের প্রধান অতিথি খাঁন মতিয়ার রহমান বলেন এই কার্ডটি কেবল একটি পরিচয় পত্র নয় বরং এটি কৃষকদের জন্য একটি আধুনিক সেবার প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের অধিকার ও মর্যাদার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা, ২ নং খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির হোসেন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং ২০০ জন কৃষক ও কৃষাণী।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি