জেলার খবর

হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

​ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ ও সাহসিকতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।​বৃহস্পতিবার ( ১৫ জুলাই ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।​আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুলাইয়ের শহিদরা আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁদের এই অসামান্য আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। গণতন্ত্র, ন্যায়বিচার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাঁদের ত্যাগের মহিমা ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করবে।’ বক্তারা শহিদদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা রোজি, উপজেলা বিএনপি আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাখের উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোয়াজ্জেম হোসেন মাষ্টারসহ সহকারী বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন এতে অংশ নেন।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি