বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বাণিজ্য
স্পেশাল করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাজি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজ ভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে। যেহেতু নির্ধারিত দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হবে।
এর আগে সোমবার (১৩ জুলাই) বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। মাত্র এক দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বেড়েছে, ৪৬ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়। অপরদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছে ১৩ বার; এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
স্বস্তি ফিরলেও সবজির বাজারে মাছ ও ডিমের মূল্য ঊর্ধ্বমুখী
নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার
মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের দেশি মাছে নিয়ে প্রথম বৈজ্ঞানিক গবেষণা মিলেছে মাইক্রোপ্লাস্টিক
ভরিতে বাড়ল কত,স্বর্ণের দামে বড় লাফ?
প্রাইজবন্ডের ১২৪তম ড্র ফলাফল- যেভাবে জানবেন আজ
মুন্সীগঞ্জের নান্দনিক কাঠের ঘর- তৈরি হচ্ছে কর্মসংস্থান/জিআই পন্য হিসেবে অন্তর্ভুক্ত প্রত্যাশা জেলাবাসীর
তেলের দাম ১০০ ডলার ছাড়াল বিশ্ববাজারে
দেশে মালিক মাত্র ১৫ জন ৫০ কোটি টাকার বেশি!