বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বাণিজ্য
সময় বাংলা |
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
কয়েক সপ্তাহ চড়া দামে বিক্রি হওয়ার পর সরবরাহ বাড়ায় এখন সবজির দাম কমেছে। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে মিলছে বিভিন্ন ধরনের সবজি। একইসঙ্গে কমেছে কাঁচা মরিচের দামও। কেজি প্রতি ৪০০ টাকা বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম এখন ২০০ থেকে ২২০ টাকা। তবে, দু সপ্তাহ ধরে বেড়েছে ডিম ও মাছের দাম।
শুক্রবার (৭ আগস্ট) কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।বৃষ্টির কারণে সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সরবরাহ কমে যাওয়ায় কয়েক সপ্তাহ সবজির দাম ছিল ঊর্ধ্বমুখী। আবহাওয়া স্বস্তিদায়ক হওয়ায় বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে কমে গেছে দাম। বর্তমানে প্রতি কেজি ঝিঙা ১০০, ধুন্দল ৬০, পটোল ৬০, গাজর প্রায় ১০০, ঢেঁড়স ৬০, পেঁপে ৪০ এবং মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া, মুলা ৮০, টমেটো ১৬০, চালকুমড়া ৬০ এবং কচু ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার পর বেড়েছে সরবরাহ। ফলে, ৪০০ টাকা ছুঁয়ে যাওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের।
অন্যদিকে, সবজির দাম কমলেও বেড়ে গেছে ডিম ও মাছের দাম। দুসপ্তাহ ধরে ধাপে ধাপে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। বাদামি ডিমের এক ডজন ১৪০ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে তা বেড়ে ১৫০ টাকা হয়। চলতি সপ্তাহের শেষে কোনো কোনো খুচরা দোকানে এক ডজন ডিম ১৬০ টাকা পর্যন্ত উঠেছে। বড় বাজারগুলোতে অবশ্য ১৫০ টাকার আশপাশে পাওয়া যাচ্ছে।
মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্তমানে পাঙাশ প্রতি কেজি প্রায় ২৩০, তেলাপিয়া ২৬০, মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ এবং বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি ৮০০ থেকে ৯০০, পাবদা ৩৫০ থেকে ৪০০, ট্যাংরা ৭০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ
জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও
মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান,উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত!
চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় ৭৭০টি চিঠি বিতরণ
দীর্ঘ ১৯ বছর পর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি,ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ
সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ:বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি
নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার
মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের দেশি মাছে নিয়ে প্রথম বৈজ্ঞানিক গবেষণা মিলেছে মাইক্রোপ্লাস্টিক
ভরিতে বাড়ল কত,স্বর্ণের দামে বড় লাফ?
প্রাইজবন্ডের ১২৪তম ড্র ফলাফল- যেভাবে জানবেন আজ
মুন্সীগঞ্জের নান্দনিক কাঠের ঘর- তৈরি হচ্ছে কর্মসংস্থান/জিআই পন্য হিসেবে অন্তর্ভুক্ত প্রত্যাশা জেলাবাসীর
তেলের দাম ১০০ ডলার ছাড়াল বিশ্ববাজারে
দেশে মালিক মাত্র ১৫ জন ৫০ কোটি টাকার বেশি!
সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব