বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বাণিজ্য
সময় বাংলার |
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানিলন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন।আর অর্থ যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়’ বলেও সংসদে উল্লেখ করেন মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে তিনি দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান।
আজ রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন ২০২৬-২৭ অল্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক মানুষ ব্যাংকে না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এ অবস্থায় ১০০০ ও ৫০০ টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
খোকন বলেন, যাদের টাকার বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তারা নির্দিষ্ট হারে—২০ থেকে ২৫ শতাংশ—কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক রয়েছে। ‘এমপি হলেই একটা ব্যাংক লাগবে, নেতা হলেই একটা লিজিং কোম্পানি লাগবে—এ সংস্কৃতি বন্ধ করতে হবে।এত ব্যাংকের প্রয়োজন নেই। জনগণের টাকা দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখা হচ্ছে,’ বলেন তিনি। তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে ব্যাংকিং খাতকে আরও কার্যকর করার আহ্বান জানান এই সংসদ সদস্য।অর্থ পাচারের প্রসঙ্গ তুলে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বারবার বলা হলেও বাস্তবে কোনও অর্থ দেশে ফেরেনি। তার মতে, অর্থ যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়। তাই শুধু পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা নয়, এমন একটি আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তুলতে হবে যাতে মানুষ দেশে অর্থ রাখতে আস্থা পায়। তিনি বলেন, বর্তমান বাজেট কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে প্রণয়ন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগের কথা বাজেটে রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কর্মসংস্থান সৃষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান
সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩
স্বস্তি ফিরলেও সবজির বাজারে মাছ ও ডিমের মূল্য ঊর্ধ্বমুখী
নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার
মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের দেশি মাছে নিয়ে প্রথম বৈজ্ঞানিক গবেষণা মিলেছে মাইক্রোপ্লাস্টিক
ভরিতে বাড়ল কত,স্বর্ণের দামে বড় লাফ?
প্রাইজবন্ডের ১২৪তম ড্র ফলাফল- যেভাবে জানবেন আজ
মুন্সীগঞ্জের নান্দনিক কাঠের ঘর- তৈরি হচ্ছে কর্মসংস্থান/জিআই পন্য হিসেবে অন্তর্ভুক্ত প্রত্যাশা জেলাবাসীর
তেলের দাম ১০০ ডলার ছাড়াল বিশ্ববাজারে
দেশে মালিক মাত্র ১৫ জন ৫০ কোটি টাকার বেশি!