বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বিনোদন
সময় বাংলার |
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
রাইজিংবিডি: আপনার প্রিয় ফুটবল দল কোনটি? সেই দলের সমর্থক হওয়ার পেছনের গল্প জানতে চাই।
অপু বিশ্বাস: আমার প্রিয় দল ব্রাজিল। সত্যি বলতে, আগে ফুটবল খুব একটা বুঝতাম না। তবে খেলা দেখা শুরু করার পর নেইমার আর লিওনেল মেসি—দুজনকেই খুব ভালো লাগত। নেইমারের খেলার মধ্যে একটা দারুণ স্টাইল আর নান্দনিকতা আছে— আমাকে খুব আকর্ষণ করে। আর মেসির ব্যক্তিত্ব আমার ভীষণ পছন্দ। তবে ব্রাজিলের সমর্থক হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আমার পরিবার। বাসায় মামা, কাকা, বোন—সবাই ব্রাজিলের সমর্থক ছিলেন। তাদের দেখাদেখিই আমিও ব্রাজিলকে ভালোবেসে ফেলি।
রাইজিংবিডি: আজ বিশ্বকাপের ফাইনাল। যেহেতু আপনার প্রিয় দল এবার নেই, তাহলে সমর্থন কোন দলের প্রতি থাকবে?
অপু বিশ্বাস: যেহেতু আমার দল ফাইনালে নেই, তাই ম্যাচটি নিয়ে আগের মতো আগ্রহও নেই। তারপরও আমি চাই সুন্দর একটা খেলা হোক। যে দল ভালো খেলবে এবং জিতবে, তাদের আগাম অভিনন্দন।
রাইজিংবিডি: ছোটবেলার বিশ্বকাপ নিয়ে কোনো মজার স্মৃতি মনে আছে?
অপু বিশ্বাস: বিশ্বকাপ এলেই আমাদের পাড়াজুড়ে উৎসবের আমেজ তৈরি হতো। বিভিন্ন দেশের পতাকা টাঙানো হতো। আমিও বাসায় ব্রাজিলের পতাকা লাগানোর জন্য বাবা বা কাকাকে বলতাম। অনেক সময় দেখা যেত, বাজারে ব্রাজিলের পতাকাই পাওয়া যাচ্ছে না। তখন বলতাম, যেটা পাওয়া যায় সেটাই নিয়ে আসুন, কিন্তু বাসায় একটা পতাকা লাগাতেই হবে। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো খুব মনে পড়ে।
রাইজিংবিডি: বিশ্বকাপ খেলা দেখার স্মৃতি।
অপু বিশ্বাস: বিশ্বকাপ নিয়ে কখনো খুব উন্মাদনা কাজ করেনি। তবে পরিবার নিয়ে খেলা দেখার পরিবেশটা খুব উপভোগ করতাম। বাসায় কিংবা আব্রাহামের বাবার বাসায় সবাই মিলে খেলা দেখা হতো। আমার সবচেয়ে বেশি মনে পড়ে খেলা উপলক্ষে নানা রকম রান্নার কথা। কখনো খিচুড়ি, কখনো ইলিশ ভাজা, আবার কখনো মোরগ পোলাও—এসব রান্না হতো। খেলার চেয়ে সেই পারিবারিক মুহূর্তগুলোই আমার কাছে বেশি আনন্দের।
রাইজিংবিডি: আপনি যদি একজন পেশাদার ফুটবলার হতেন, তাহলে কোন পজিশনে খেলতে চাইতেন—স্ট্রাইকার, মিডফিল্ড, ডিফেন্ডার নাকি গোলরক্ষক?
অপু বিশ্বাস: আমি হলে গোলরক্ষকই হতে চাইতাম। কারণ আমার মনে হয়, একজন গোলকিপারের অনেক দক্ষতা, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকতে হয়। এই পজিশনটা আমার খুব ভালো লাগে।
রাইজিংবিডি: ধরুন, আপনাকে নেইমার বা লিওনেল মেসির সঙ্গে পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলো। কাকে বেছে নেবেন? প্রথম প্রশ্নটি কী করবেন?
অপু বিশ্বাস: আমি অবশ্যই মেসিকেই বেছে নেব। তাকে প্রথমেই জিজ্ঞেস করব—এত বড় একজন তারকা হয়েও তিনি কীভাবে এত সাধারণ, বিনয়ী আর সুন্দর ব্যক্তিত্ব ধরে রেখেছেন? এই গুণগুলো কোথা থেকে পেয়েছেন? মেসির ব্যক্তিত্ব আমাকে সত্যিই মুগ্ধ করে!
রাইজিংবিডি: জয় আর্জেন্টিনার সমর্থক। খেলা দেখা নিয়ে আপনাদের কোনো মজার গল্প আছে?
অপু বিশ্বাস: আগে জয় খেলা খুব একটা বুঝত না। কিন্তু এবার ও ফুটবল অনেক ভালো বোঝে। যেহেতু ব্রাজিল নেই, তাই আমি খেলার বদলে সিনেমা দেখি। কিন্তু জয় আর্জেন্টিনার খেলা দেখবেই। আমি অন্য রুমে গিয়ে টেলিভিশন চালালেও ও এসে আবার খেলা চালিয়ে দেয়। এটা নিয়ে আমাদের মধ্যে ছোট ছোট মজার মুহূর্ত তৈরি হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা
নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য
হামহামের দুর্গম সিতাপে ভাসছিল অজ্ঞাত লাশ
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু
১৪ আগস্ট আসছে ‘আওয়ারাপান ২’ দেশে মুক্তির আবেদন
সোনু নিগম তোপের মুখে,নীরব থেকে
মিস ওয়ার্ল্ডে পাকিস্তানের আনিকা ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার
পুরস্কার পেলেন যারা- ভারতের জাতীয় চলচ্চিত্র
আর্জেন্টিনা জিততে পারে ১-০ গোলে: জাহিদ হাসান
নান্দাইলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এন্ড মডেল একাডেমী,র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার বিতরণ
চার নিয়ম মানল আপনার কনটেন্ট মনিটাইজেশন চালু হবে ফেসবুকের।
কনের বয়স কম,খাওয়া দাওয়া না করেই ফিরে গেলেন ইউএনও