বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রামের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে পরিচালিত ‘যানবাহন মেরামত প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ অক্টোবর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
গত ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে মোট ১৭ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে তাঁদের সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। যানবাহন মেরামত খাতে কাজের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
প্রতিমা বিসর্জনে শেষ উৎসব সিঁদুর খেলায় মেতে উঠলেন নারীরা
বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃ/ত্যু,স্বামী-শাশুড়ি আ/ট/ক হয়
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণে দ্বিপাক্ষিক আলোচনা
ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নি/হ/ত,গ্রে/প্তা/র ১
মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক,বিস্মিত স্থানীয়রা
সাংবাদিকের উপর হাম/লা/কা/রী মা/দক সম্রাট এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যের পক্ষে কলম,মানুষের পাশে সাংবাদিক
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণে দ্বিপাক্ষিক আলোচনা
সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যের পক্ষে কলম,মানুষের পাশে সাংবাদিক
নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী
ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা সম্পন্ন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি
লৌহজংয়ে ইলিশ শিকার বিরোধী অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস।
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
দক্ষিণ কোরিয়ার উলসনে-এ ইমিগ্র্যান্ট শ্রমিকদের ৩য় যৌথ অ্যাকশন সমাবেশ অনুষ্ঠিত