বিনোদন

১৪ আগস্ট আসছে ‘আওয়ারাপান ২’ দেশে মুক্তির আবেদন
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

News image
গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শনের ইতিহাস বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। স্বাধীনতোত্তর বাংলাদেশে দেশীয় চলচ্চিত্র শিল্পের সুরক্ষায় দীর্ঘ দিন বিদেশি বিশেষ করে হিন্দি চলচ্চিত্র প্রদর্শনে কঠোর আইনি বিধিনিষেধ বলবৎ ছিল। ২০১৫ সালে সালমান খানের ‘ওয়ান্টেড’ মুক্তির মাধ্যমে সেই বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও পরবর্তীতে আবারও দীর্ঘ বিরতির সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় আট বছর পর অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টই শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে আমদানির মাধ্যমে নতুন করে হিন্দি ছবি প্রদর্শনের ধারা ফেরায়।

এরপর পর্যায়ক্রমে ‘জওয়ান,স্ত্রী ২, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘কিসি কা ভাই কিসি কা জান-এর মতো আলোচিত ছবিগুলো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও গত দুই বছর ধরে বাংলাদেশে নতুন কোনো হিন্দি সিনেমা মুক্তি পায়নি।‘আওয়ারাপান ২’ দিয়ে সাময়িক বিরতি কাটানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বেশ কিছু বড় বাজেটের বলিউড সিনেমা বাংলাদেশে নিয়ে আসার সুদূরপ্রসারী পরিকল্পনা সাজিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ারাপান ২-এর আমদানির পর কন্নড় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ এবং বলিউড কিং শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমা দুটিও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে প্রাথমিক পরিকল্পনা চলছে। তবে এই সমস্ত উদ্যোগ ও নতুন হিন্দি সিনেমা আমদানির পুরো বিষয়টিই শেষ পর্যন্ত নির্ভর করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত এবং চূড়ান্ত সরকারি অনুমোদনের ওপর।নীতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি ও প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমিসহ আরও অনেককে। প্রায় দুই দশক আগে ২০০৭ সালে মুক্তি পেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করা কাল্ট ক্লাসিক সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল হওয়ায় শুরু থেকেই এই প্রজেক্টটিকে ঘিরে সিনেমা প্রেমীদের আগ্রহ ও উত্তেজনা রয়েছে তুঙ্গে। সিনেমাটি বাংলাদেশে একই দিনে মুক্তির অনুমতি পেলে দেশের প্রেক্ষাগৃহগুলোতে আবারও দর্শকদের নতুন এক উন্মাদনা দেখতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি