জাতীয়

শাসক নয়,সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান সেবক হতে
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

News image
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে উঠে নিজেদের শাসক না ভেবে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস  দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল‘ শীর্ষক চার দিনের এই কর্মশালার আয়োজন করেছে বিসিএস প্রশাসন একাডেমি।

সিভিল সার্ভিসকে রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “বিগত ১৭ বছরে দেশের প্রশাসনিক কাঠামোতে যে রাজনীতিকরণ হয়েছে, তা থেকে দ্রুত বেরিয়ে এসে প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত ও জবাবদিহিমূলক করতে হবে। আপনারা এ সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। নির্বাচিত সরকারের নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফা অঙ্গীকার বিধি মোতাবেক বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব। নিয়মের বাইরে কোনো কার্যক্রম চালানো যাবে না।সঠিক উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) শক্তিশালী করার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে আদমশুমারি, কৃষি উৎপাদন বা মাথাপিছু আয়ের মতো স্পর্শকাতর খাতে ভুল তথ্য পরিবেশন করে পরিসংখ্যান ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল।দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণে স্থবির হয়ে থাকা পরিবার পরিকল্পনা বিভাগকে পুনরায় সক্রিয় করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ উল আলমসহ অন্যান্য কর্মকর্তা।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি