জাতীয়
খেলাপি ঋণের আটকাতে চায় ইসি জামিনদারের প্রার্থিতাওসময় বাংলার |
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
রবিবার (১৯ জুলাই) ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে সিটি করপোরেশন নির্বাচনে ঋণখেলাপির সংজ্ঞার মধ্যে জামিনদারকে অন্তর্ভুক্ত করা হলেও উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ক্ষেত্রে বিষয়টি এভাবে স্পষ্ট নয়। সব স্থানীয় সরকার নির্বাচনে একই ধরনের বিধান কার্যকর করতে চায় কমিশন।
ইসির কর্মকর্তারা বলছেন, অনেক ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগী ব্যক্তি নিজের নামে ঋণ নেন না, অন্যের মাধ্যমে ঋণ গ্রহণ করেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তি সরাসরি ঋণখেলাপি না হলেও খেলাপি ঋণের সঙ্গে যুক্ত থাকেন। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামিনদারদেরও জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঋণখেলাপির সংজ্ঞায় গ্যারান্টার বা জামিনদারকে অন্তর্ভুক্ত করতে কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের চিন্তা করছে। একইসঙ্গে এ বিষয়ে আইনেও পরিবর্তনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে, যাতে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হয়।তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের খসড়া নিয়ে কমিশন কাজ করছে। আগামী মঙ্গলবার কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হতে পারে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি