জেলার খবর
গাজীপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভানিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা ১৯ জুলাই রবিবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন* গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়া*।
অনুষ্ঠানে প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন*।
প্রধান আলোচক* হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শাহিদা পারভীন*।বিশেষ অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সন্তান সংসদের আহ্বায়ক আলমগীর হোসেন জাকির*।অনুষ্ঠান সঞ্চালনা করেন* গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব *এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়কবৃন্দ ও অন্যান্য সদস্যগণ।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে লালন করে দেশ ও মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি মোঃ জসিম উদ্দিন বলেন,* "মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরবময় ইতিহাস। সেই চেতনাকে বুকে ধারণ করেই আমাদেরকে অসহায় ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।প্রধান আলোচক এডভোকেট শাহিদা পারভীন বলেন,* "দেশপ্রেম, মানবতা ও সামাজিক সম্প্রীতিই মুক্তিযুদ্ধের মূল চেতনা। নতুন প্রজন্মের কাছে এই আদর্শ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়া বলেন,* "আমরা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান। আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা এবং একটি মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা।সভা শেষে নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যকে ফুলেন শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি