জেলার খবর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব বর্ণমালার পাঠদান কার্যক্রম শুরু
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

News image
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্ব স্ব মাতৃভাষা ও বর্ণমালা শেখার কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।আজ সোমবার (২০ জুলাই) খাগড়াছড়ি সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এর নির্দেশনায় এ মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়। প্রথম দিকে চাকমা, মারমা ও ত্রিপরা জাতিগোষ্ঠীর ভাষার পাঠদান চলবে।

এদিকে নিজস্ব মাতৃভাষার বর্ণমালা শেখার সুযোগ তৈরি হওয়া খুশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী'রা। তারা মনে বলছেন মাতৃভাষা বলতে পারলওে লিখতে বা পড়তে পারেন না ফলে মাতৃভাষা শেখার মাধ্যমে তারা নিজস্ব জাতির ঐতিহ্য ফিরে পাবে। অন্যদিকে সাহিত্যক অঙ্গনেও নিজেদের ফুটিয়ে তুলতে সংস্কৃতি বিকাশ ঘটাতে পারার কথা জানিয়েছেন।বক্সপপঃ শিক্ষার্থী।সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়াম হল রুমে দুটি ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রমের ক্লাব উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাব চালুর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভাষার বর্ণমালা শিক্ষা, চর্চা ও সংরক্ষণের পাশাপাশি নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের বিকাশে অংশগ্রহণের সুযোগ পাবে মনে করছে সেনাবাহিনী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। সটঃ কে এম ওবায়দুল হক, ব্রিগেডিয়ার জেনারেল, খাগড়াছড়ি সদর রিজিয়ন। 

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি