জেলার খবর

হালুয়াঘাট ৭ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করলেন পৌর প্রশাসক
এম,এ মালেক

এম,এ মালেক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন ক্ষতিগ্রস্ত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।

​সোমবার (২০ জুলাই) দুপুরে পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিদর্শনে যান তিনি।​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন রাস্তাটি পূর্ব দিকে উত্তর খয়রাকুড়ির ৭ নং ওয়ার্ড পর্যন্ত চলে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি ও কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও নারীসহ স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয় এই পথে যাতায়াত করতে গিয়ে।

​সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোগান্তি চরমে-রাস্তাটির বেহাল দশার কারণে সম্প্রতি বড় ধরনের একটি দুর্ঘটনার শিকার হন শ্যামল চৌহান। গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দা শ্যামল চৌহানের বসতঘরে আকস্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও রাস্তাটি অত্যন্ত সরু ও বেহাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়।

​দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির এই বিষয়টি পৌর প্রশাসকের নজরে আসার পর আজ তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার বর্তমান নাজুক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিস্তারিত বিবরণ শোনেন।পরিদর্শনকালে পৌর প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার বা চলাচলের উপযোগী করার জন্য আশ্বাস দেন। জনস্বার্থে অতি শীঘ্রই রাস্তাটির বেহাল অবস্থার অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের মারাত্মক ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় এলাকাবাসী।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি