মতামত

রোলারের নিচে গুঁড়িয়ে দেওয়া হলো ১৬ হাজার ৬১ পিস ফে/ন্সি/ডি/ল
রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিথি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ করা ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার চালিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া ১৫১টি মামলার আলামত হিসেবে দীর্ঘদিন আদালতের মালখানায় সংরক্ষিত ছিল এগুলো। মামলাগুলোর বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর আদালতের নির্দেশে জনসম্মুখে মাদকগুলো ধ্বংস করা হয়।মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন,১৫১টি মামলার আলামত হিসেবে জব্দ করা ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনগত প্রক্রিয়া এবং প্রশাসনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি