মতামত
সম্মানের জায়গায় যানবাহনের মেলাসময় বাংলার
| ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
যাঁদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ আজ চরম অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের বেদীতে এখন আর শ্রদ্ধার ফুল নয়, বরং বসেছে যানবাহনের মেলা। মর্যাদাপূর্ণ এই জাতীয় স্মৃতিচিহ্নের এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও শহীদ পরিবারের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়,মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটির চারপাশ ও মূল বেদী এলাকার একাংশ দখল করে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলারের স্থায়ী স্ট্যান্ডের মতো ব্যবহার করা হচ্ছে এই পবিত্র চত্বরটি। অনেক সময় দেখা যায়, স্মৃতিস্তম্ভের সিঁড়ি ও বেদীর ঠিক পাশেই যানবাহন সারিবদ্ধভাবে রেখে চালকরা খোশগল্পে মেতে আছেন। এতে একদিকে যেমন স্মৃতিস্তম্ভটির পবিত্রতা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত।
এ বিষয়ে স্থানীয় প্রবীণ এক বীর মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন,যে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করলাম, আজ সেই দেশের বিজয় ও বীরত্বকে স্মরণ করার পবিত্র স্থানটিতে চলছে যানবাহনের অবাধ বিচরণ। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনার ও লজ্জার।স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্মৃতিস্তম্ভের মতো একটি জাতীয় স্থাপনার চারপাশের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো নজরদারি না থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে।মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের মতো পবিত্র স্থানকে সব ধরনের অবৈধ দখল ও যানজটমুক্ত করে এর মর্যাদা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবিলম্বে এই চত্বর থেকে অবৈধ যানবাহন চলাচল ও পার্কিং নিষিদ্ধ করতে এবং স্মৃতিস্তম্ভের চারপাশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি