মতামত
বিপুল পরিমান ভারতীয় শাড়ি কাপড় এবং পিকআপ গাড়ী সহ ০২ জন গ্রেফতারসময় বাংলার
| ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংক্ষিপ্ত বিবরণঃ গত ইং ১৯/০৭/২০২৬ তারিখ ০৫.৫০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন কাজিরবাগ ইউপির মধ্যম কাজিরবাগ সাকিনস্থ সবুজপাড়া রাজনের বাড়ী সংলগ্ন কাঁচা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় ব্যক্তি ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি কাপড় শুল্ক ফাকি দিয়া আনিয়া বিক্রির উদ্দেশ্যে একটি পিকআপ যোগে অত্র থানাধীন কাজিরবাগ ইউপির মধ্যম কাজিরবাগ সাকিনস্থ গিল্লাবাড়ীয়া প্রাইমারি স্কুলের রাস্তার দিয়ে ফেনী শহরের দিকে নিয়া আসিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ফেনী মডেল থানা পুলিশ একাধিক দল অভিযান পরিচালনা করিয়া বর্নিত ঘটনাস্থল থেকে ১) মোঃ শামীম (২১), ২) মোঃ ইকবাল হোসেন (২০), পিতা-শফি উল্ল্যাহ, উভয় কাজিরবাগ ইউপি, থানা-ফেনী সদর, জেলা-ফেনীদের গ্রেফতার ও তাদের হেফাজত একটি মিনি পিকআপ, ১২৫০ (বার শত পঞ্চাশ) পিস ভারতীয় শাড়িসহ আলামত জব্দ করে। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় The Special Powers Act এ এফআইআর নং-৪২/৪৪০, তারিখ- ১৯ জুলাই, ২০২৬; মামলা রুজু করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি