বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

মতামত

লৌহজংয়ের ডহুরী খালে অবৈধ বালুবাহী বাল্কহেডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আবুনাসের লিমন

আবুনাসের লিমন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News image
/ প্রতিনিধি

দুই বাল্কহেডকে ২৫ হাজার টাকা জরিমানা-মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ডহুরী (তালতলা) খালে অবৈধভাবে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার ২২ জুলাই সকাল ১১টার দিকে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো.এরফানুর রহমান এর নেতৃত্বে এবং নৌ-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।মোবাইল কোর্ট চলাকালে আইন লঙ্ঘনের দায়ে দুটি ব্লাকহেড মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান বলেন, নদী ও খালের নাব্যতা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু পরিবহন ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের তৎপরতায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি