বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
সময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট |
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
রাজধানী ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ উপজেলার অধিবাসীদের সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মসিউর রহমান-এর সভাপতিত্বে ফাউন্ডেশনের সমিতি ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে (ভোটার নং-২৩৬) আগামী ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ইতোপূর্বে, ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতিসহ অন্যান্য সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষিত হওয়ায়,শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ) বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।ঢাকা ও মোরেলগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে মোরেলগঞ্জ ফাউন্ডেশন আরও গতিশীল হবে এবং বহরবুনিয়া ইউনিয়নসহ সমগ্র এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার
মনপুরায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ‘চাকরিচ্যুতির’ অভিযোগে সংবাদ সম্মেলন, চাকরি ফিরে পেতে এমএলএসএস সেলিমের আকুতি
বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা।
দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
সাইফুর রহমান ক্ষণজন্মা,তিনি অসম্ভবকে সম্ভব করে ভ্যাট প্রচলন চালু করেছিলেন/ জি কে গউছ, হুইপ জাতীয় সংসদ
শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা
নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য
রোগীর মৃ/ত্যু, ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শাহিনুর,সম্পাদক নাহিদুর
আবারও মোদির ভিডিও বার্তা মধ্যরাতে
চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার,চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার
৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বাংলাদেশ সহ
মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা
আন্দোলন নিয়ে ভারতের টিভি মিডিয়ার ভেলকি:দ্য প্রিন্টের কলাম/ লাইভে এক, প্রাইম টাইমে আরেক