জেলার খবর
মানিকগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশসময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট,
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
মানিকগঞ্জের পদ্মা, যমুনাসহ সকল নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলার হরিরামপুর উপজেলায় ধুলশুড়া এলাকার পদ্মাপারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। এতে বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজীসহ কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে নৌযান মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও বেড়েছে। নৌযানের সনদপত্র তদারকির নামে প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা ও অযথা হয়রানিও বন্ধের দাবি জানান তারা।অবিলম্বে এসব অনিয়ম ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।সট: ফারুক হোসেন ,সাধারণ সম্পাদক, বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি